
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু শহরের বারখাদা দক্ষিণপাড়া এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া পৌর ১৩ ও ১৪ নং ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় এ্যাড. শামিম উল হাসান অপু বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন। পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সায়েম, সদস্যসচিব ইমরান, প্রথম যুগ্ম আহ্বায়ক এখলাস, ওয়ার্ড যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।