
নিজস্ব প্রতিবেদকঃ
কনফারেন্সে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ) এবং কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান (উপসচিব)। এ সময় তিনি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও সমৃদ্ধ পৌরসভা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সোহেল রানা, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিষ্কাশন) সাবিনা ইসলাম, সহকারী প্রকৌশলী (পূর্ত) এস এম রুহুল আমিন এবং প্রকল্পের ফোকাল পারসন ও শহর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ। আরও উপস্থিত ছিলেন ওয়েস্ট কনসার্নের প্রকল্প ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম এবং অ্যাপটির ডেভেলপার প্রতিষ্ঠান অরেঞ্জ বিডির প্রতিনিধিরা।
এ ছাড়া পলিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, স্বনির্ভর গড়াইবাঁধ বর্জ্য ব্যবস্থাপনা কমিটি, রূপসী বাংলা, এরাস ভেঞ্চারস লিমিটেড ও সিএফসির প্রতিনিধিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও সমৃদ্ধ কুষ্টিয়া পৌরসভা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করা হয়।