
নিজস্ব প্রতিবেদকঃ
জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির কুষ্টিয়া এরিয়ার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
২৮ অক্টোবর জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আবেদিন সেলিম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন।
ঘোষিত কমিটিতে মিজানুর রহমান (এসপিও) সভাপতি, বদিউজ্জামান বাবুল (পিও) সাধারণ সম্পাদক এবং সোবহান মোস্তফা (এসও) সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটি সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ অথবা জাতীয়তাবাদী মতাদর্শবিরোধী পূর্বের কোনো কমিটির কেউ যদি ভুলক্রমে বা তথ্য গোপন করে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তবে তিনি বা তাহারা কমিটি থেকে বহিষ্কৃত হবেন।
এছাড়া, কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়োজনে ভবিষ্যতে কো-অপ্ট সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন। তাদের সম্মতিতেই এই কমিটি পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করা যাবে বলে জানানো হয়েছে।