Pathikrit Most Popular Online NewsPaper

    তিতাস আহম্মেদ, কুষ্টিয়া:

    যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীনের পিতা হাবিবুর রহমান আর নেই। সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকেলে যশোর জেলার চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম হাবিবুর রহমান সম্প্রতি অসাবধানতাবশত পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙে গুরুতর আহত হন। পরে তাকে যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার বিকেলে তাকে বাড়িতে আনা হলে নিজ বাসভবনেই তিনি ইন্তেকাল করেন।

    মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।সোমবার রাত সাড়ে ৯টায় তেঁতুলবাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

    প্রবীণ এই ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইবি থানা প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক মাহমুদ রাজ ও সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    এছাড়াও দৈনিক যশোর বার্তা পরিবার এবং ইবি থানা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করা হয়েছে।

    Spread the love