
নড়াইল সদর উপজেলায় নাশকতা মামলায় তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সহসভাপতি টিপু সুলতানকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তুলারামপুরের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা নাশকতা মামলার আসামি ছিলেন টিপু সুলতান। তিনি স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ‘নাশকতা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’