
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাউজিং এস্টেট সি ব্লক পুল পট্টি মোড় (সাবেক খেজুর তলা মাঠ) স্থানীয় মানুষের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে একটি চাপকল (টিউবওয়েল) স্থাপন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে টিউবওয়েল স্থাপন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান কাজল মাজমাদার।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, কুষ্টিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমজাদ হোসেন বিদ্যুৎসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, হাউজিং এস্টেট সি ব্লক পুল পট্টি মোড় (সাবেক খেজুর তলা মাঠ) এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির প্রয়োজন ছিল। নতুন টিউবওয়েল স্থাপনের ফলে পথচারীসহ স্থানীয় বাসিন্দারা সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারবেন।
স্থানীয় মানুষের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।