
শৈলকুপা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়ন কৃষকদলের সদ্য ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদক পদে ওয়ার্ড আওয়ামী লীগের এক সদস্যের নাম আসায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
ঘটনার জেরে উপজেলা কৃষকদল কমিটির কার্যক্রম স্থগিত করেছে বলে জানিয়েছেন আহ্বায়ক আমিরুল হোসেন।
জানা যায়, ৪ নভেম্বর ঘোষিত কমিটিতে মোয়াজ্জেম হোসেন সভাপতি ও মুক্তার হোসেন মৃধা সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন। পরে জানা যায়, মুক্তার হোসেন পূর্বে ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন।
এ ঘটনায় স্থানীয় বিএনপি ও কৃষকদল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা অভিযোগ করেন, এমন রাজনৈতিক বিভ্রান্তি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে।অভিযুক্ত মুক্তার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য।”
উপজেলা কৃষকদলের আহ্বায়ক আমিরুল হোসেন জানান, “কমিটি ঘোষণার পর বিষয়টি জানা গেছে। আপাতত কমিটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।”