Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহি আত্মার মাগফিরাত কামনায় কুষ্টিয়ার মিরপুর থানার অন্তর্গত ধুবইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনসমূহের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বাদ আছর ধুবইল ইউনিয়নে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন।

    এছাড়াও উপস্থিত ছিলেন ধুবইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম নান্নু, ফজলুল করিম, জামু, মিলনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। আপসহীন নেতৃত্বের মাধ্যমে তিনি এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। এদেশের জনগণ তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদের সবাইকে তার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করার তৌফিক দান করেন।”

    দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বিএনপির নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহি আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    Spread the love