Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদক:

    কুষ্টিয়ায় বিদ্যুৎ সেবায় নানা সমস্যায় ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা। অভিযোগ কেন্দ্রের ফোন না ধরা ও অভিযোগ দাখিলের পর প্রতিকার পেতে বিলম্ব—এমন নানা অভিযোগের প্রেক্ষিতে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ সমাধানকল্পে আলোচনায় বসেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কুষ্টিয়া বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তীর সাথে।

    আলোচনায় অংশ নেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক অ্যাড. শামিম উল হাসান অপু, সদস্য সচিব কে এম জাহিদ, কুষ্টিয়া এডিটরর্স ফোরামের সভাপতি মজিবুল শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আমজাদ হোসেন বিদ্যুৎ, শাহারিয়া ইমন রুবেল, আবু মনি সাকলায়েন এলিন, মাহফুজ্জামান তিতাস, মাহফুজুর রহমান, মিরাজুল ইসলাম, সাদ্দাম হোসেন জীবন, সানজান ইসলাম প্রেম প্রমুখ।

    এসময় অ্যাড. শামিম উল হাসান অপু বলেন, “কুষ্টিয়া পৌর এলাকার সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা দীর্ঘদিন ধরে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ কেন্দ্রের হটলাইনে একাধিকবার ফোন করা হলেও অধিকাংশ সময় তা রিসিভ করা হয় না। ফলে বিদ্যুৎ বিভ্রাট কিংবা অন্যান্য সমস্যার বিষয়ে সময়মতো অভিযোগ জানানো ও প্রতিকার পাওয়া সম্ভব হয় না। এমনকি অভিযোগ দাখিলের পরও প্রতিকার পেতে অযথা বিলম্ব করা হয়, যা নাগরিক ভোগান্তিকে আরও চরম আকারে পৌঁছে দিয়েছে।”

    প্রতিক্রিয়ায় নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী জনবল সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

    Spread the love