
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির তৃতীয় তলায় কাব্য সংসদ কুষ্টিয়ার আয়োজনে “এসো মঙ্গলের পথে” আহ্বানে কবিতা বিষয়ক কর্মশালা ও পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে আয়োজিত এ কর্মশালায় কবিতা নিয়ে আলোচনা, পাঠ এবং আবৃত্তির মধ্য দিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ রেজাউল করিম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং কথা সাহিত্যিক ও গবেষক সোহেল আমিন বাবু।
কাব্য সংসদের সভাপতি কনক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তুলিকা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় কুষ্টিয়ার নবীন ও প্রবীণ কবি, আবৃত্তিশিল্পী ও সাহিত্যপ্রেমীরা অংশগ্রহণ করেন।আবৃত্তি পরিবেশনে অংশ নেন সুদীপ্তা রায় পলি, তিলোত্তমা বিশ্বাস, শাকিলা দোলা, বিপ্লব মৈত্র, সোনিয়া আক্তার, জুলেখা আক্তার, শিশীত কুমার বিশ্বাস, ফিরোজা খানম পান্না, সোহেলী পারভীন ঝুমুর, বিপুল বিশ্বাস, উজির উদ্দিন, উন্নতি বিশ্বাস বিশ্বাস, কাঙাল মজিবর, বাঘা বরা, আজিজুল হক স্বপন, সুব্রত চক্রবর্তী, রিতা ফারিয়া রীতিসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কবিতা মানুষের চেতনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার অন্যতম শক্তিশালী মাধ্যম। নিয়মিত এমন কর্মশালা ও পাঠচক্র কবিদের পারস্পরিক যোগাযোগ, সৃজনশীল চিন্তা ও সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে।