Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল বিকাল ৩টায় কুষ্টিয়া পিপি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট বুলবুল আহমেদ লিটন।

    সভায় বক্তব্য রাখেন পিপি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম, জিপি অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল মান্নাফ, অ্যাডভোকেট আব্দুল মুঈদ, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, অ্যাডভোকেট শাতিল মাহমুদ, অ্যাডভোকেট রেজাউল হক, অ্যাডভোকেট হাসিনা মাহমুদ সিদ্দীকা, অ্যাডভোকেট হাফিজুল ইসলাম ও অ্যাডভোকেট রশিদ রানা প্রমুখ।

    সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করা, আইনজীবীদের ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

    Spread the love