
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়া পৌরসভা এলাকায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পলিন ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পলিন ফাউন্ডেশন (রেজিঃ নং ৯৫১/২০১১) আয়োজিত এ কর্মসূচির আওতায় সকাল ১১টায় ঈদ সামগ্রী এবং বিকেল ৪টা ৩০ মিনিটে বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রায় ২০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ৫০টি পরিবারের মাঝে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকার অংশ হিসেবেই তারা প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে দুর্গম ও পিছিয়ে পড়া জনপদের মানুষের পাশে দাঁড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতারা।
ঈদ সামগ্রী ও বস্ত্র পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, এ ধরনের সহায়তা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলিন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবু মনি জুবায়েদ রিপন, সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, সদস্য আবু মনি সাফায়েন পলিন, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক সময়ের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, দৈনিক কৃষি কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার রেজা আহমেদ জয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।