
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।
শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া কম্পনে বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের গোসাবা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাংলাদেশের সাতক্ষীরা থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
জানা গেছে, বিশেষ করে সাতক্ষীরায় শক্ত ঝাঁকুনি অনুভূত হয়। এ সময় মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেক মুসল্লি আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।