Pathikrit Most Popular Online NewsPaper

    সভাপতি এ্যাড. শেখ মোঃ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক এ্যাড. এস এম শাতিল মাহমুদ

    নিজস্ব প্রতিবেদকঃ

    উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৭টি পদের বিপরীতে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৩৪ জন ভোটারের মধ্যে ৪১৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    সভাপতি পদেসভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. আবু সাঈদ ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সোহেল খালিদ মো. সাঈদ পেয়েছেন ১৩৩ ভোট এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম পেয়েছেন ৮৭ ভোট।

    সাধারণ সম্পাদক পদেসাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস. এম. শাতিল মাহমুদ ২৪১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট খ. ম. আরিফুল ইসলাম (রিপন) পেয়েছেন ১৬৫ ভোট।

    অন্যান্য পদে নির্বাচিতরা:

    সিনিয়র সহ-সভাপতি: অ্যাডভোকেট আব্দুর রহমান (২০৭ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল (১৯৬ ভোট), সহ-সভাপতি: অ্যাডভোকেট মাহমুদুল হক চঞ্চল (১৫৫ ভোট), প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এস. এম. মনোয়ার হোসেন মুকুল (১৩৫ ভোট), অ্যাডভোকেট নিজাম উদ্দিন (১১৬ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট নাজমুন নাহার (২১৮ ভোট), কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট মকলেছুর রহমান পিন্টু (১৪৪ ভোট), গ্রন্থাগার সম্পাদক: অ্যাডভোকেট মো. এনামুল হক (২১০ ভোট), প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোছাঃ সুলতানা বেগম (মমো) (১৯৭ ভোট)।

    সিনিয়র সদস্য:

    হাফিজুর রহমান হাফিজ (৩৫১ ভোট), আখতারুজ্জামান আক্তার (৩৪৭ ভোট), মোছাম্মদ আয়েশা সিদ্দিকা (৩১৭ ভোট), আশুতোষ কুমার পাল দেবাশীষ (৩১২ ভোট)।

    জুনিয়র সদস্য:

    মোহাম্মদ সাইফুল ইসলাম রানা (৩৩২ ভোট), রবিউল ইসলাম (৩২০ ভোট), সাইফুল ইসলাম সুমন (৩০৪ ভোট), জাভেদ কাইসার জাসিব (২৯১ ভোট)।

    নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট এ. কে. এম. আব্দুর রউফ। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোস্তফা শামসুজ্জামান ও মোহাম্মদ আল মুজাহিদ হোসেন মিঠু। নির্বাচন কমিশন জানায়, অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে।

    এবারের নির্বাচনে আদালতপাড়ায় ছিল উৎসবের আমেজ। পুরো চত্বর ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সজ্জিত ছিল। প্যানেলভিত্তিক নির্বাচনের পরিবর্তে এবার প্রার্থীরা ব্যক্তিগত ইমেজ ও ভিন্ন কৌশলে প্রচারণা চালান। ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিলেন সক্রিয়।

    নবনির্বাচিত পরিষদ আগামী এক বছর আইনজীবীদের স্বার্থ সংরক্ষণ ও বিচারালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

    Spread the love