Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলম:

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আসাদ এমপির ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে নিয়োগ পেয়েছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মাহাবুবুর রহমান। গত ০২ মার্চ ২০২৬ তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে বলে মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে।

    মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) মো. সাইফুজ্জামান স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মো. মাহাবুবুর রহমানকে অস্থায়ী ভিত্তিতে এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে। তার দাখিলকৃত যোগদানপত্র গত ০২ মার্চ পূর্বাহ্নেই কর্তৃপক্ষ গ্রহণ করেছে।

    এদিকে, অফিস আদেশের অনুলিপি সচিবের একান্ত সচিব, চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

    ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃতি সন্তান মাহাবুবুর রহমানের এই নিয়োগে এলাকায় আনন্দের জোয়ার বইছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেকেই তাকে একজন স্মার্ট ও তারুণ্যপ্রিয় নেতা হিসেবে অভিহিত করে তার সফলতা কামনা করেছেন।এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং তার হাত ধরে ঝিনাইদহের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন দক্ষ ও বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত মাহাবুবুর রহমান আগামী দিনে মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

    Spread the love