Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    ২০২৪ সাল থেকে যাত্রা শুরু করা বর্ণমালা কোচিং সেন্টার বর্তমানে সফলতার তৃতীয় বছরে এগিয়ে চলছে। প্রতিষ্ঠানটির স্লোগান শিক্ষার্থীদের মেধা বিকাশ, সাফল্য এবং মানসম্মত শিক্ষার নিশ্চয়তা প্রদান।

    কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন উজানগ্রাম ইউনিয়নে বিত্তিপাড়া ও উজানগ্রাম দুইটি শাখায় কোচিং সেন্টারটি পরিচালিত হচ্ছে। এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং রানিং শিক্ষার্থীরা পাঠদান করেন। পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আরবি বিষয়ের আলাদা শিক্ষকও নিয়োগ রয়েছে।

    বর্তমানে ৯ জন শিক্ষক-শিক্ষিকা নিয়ে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মনোরম পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    প্রতিষ্ঠানের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ প্রায় ১০টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অভিজ্ঞ শিক্ষক দ্বারা খাতা মূল্যায়নের পর ৪০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পরবর্তী চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে ১৭ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য সুপারিশ করা হয়। এর মধ্যে ১ জন ট্যালেন্টফুল এবং ১৬ জন সাধারণ বিভাগে বৃত্তি লাভ করে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বর্ণমালা কোচিং সেন্টারের প্রধান শাখা বিত্তিপাড়া বাজারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও অভিনন্দন বার্তা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক রনি ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানটি দেখে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। অভিভাবকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বৃদ্ধি, প্রতিযোগিতার মানসিকতা এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতে সহায়ক।

    প্রতিষ্ঠানের পরিচালক বলেন, “আপনাদের সহযোগিতা পেলে বর্ণমালা কোচিং সেন্টারের বৃত্তি পরীক্ষা প্রতিবছর ২০২৫ সালের মতোই ধারাবাহিকভাবে চলমান থাকবে।”

    Spread the love