বিএফইউজে’র নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা জানান নিসচা কুষ্টিয়া

Written by

in

নিজস্ব প্রতিবেদকঃ

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর মহাসচিব লিটন এরশাদকে ফুলেল শুভেচ্ছা জানান নিরাপদ সড়ক চাই, কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ। 

শুক্রবার দুপুর ২ টায় কুষ্টিয়া শহরের চিলিস ফুড পার্কে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

নিরাপদ সড়ক চাই কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুন্নবী বাবুর নেতৃত্বে যুগ্ম সম্পাদক সাইদুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক রাসেল পারভেজ, নির্বাহী সদস্য খন্দকার সোহেল টানু, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চা, সহ-সভাপতি লুৎফর রহমান কুমার প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *