Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

    বুধবার (১ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার জিকে স্কুলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা কে এম জাহিদ, সভাপতি নূরুন্নবী বাবু, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম আতাউর গনি উসমান, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম রিপন, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিথুন আলী, সদস্য আব্দুস সালাম ও আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।এ সময় নেতৃবৃন্দ সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন।

    বক্তব্যে বক্তারা বলেন, “নিরাপদ সড়কের পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করা আমাদের দায়িত্ব। সড়ক দুর্ঘটনা রোধের পাশাপাশি সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রমের কোনো বিকল্প নেই।”

    তাঁরা আরও বলেন, “জাতীয় নিরাপদ সড়ক দিবস কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি যেন সবার মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। সড়ককে নিরাপদ করতে আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

    কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

    Spread the love