Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলমঃ

    ঝিনাইদহে অনুষ্ঠিত হলো দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম বর্ষপূর্তি উদযাপন। বুধবার বেলা ১১টায় শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, লেখক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ দৈনিক রূপালী বাংলাদেশ এর প্রতিনিধিগণ ও সাধারণ পাঠকরা উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, স্বচ্ছতা, বস্তুনিষ্ঠতা ও সত্য অনুসন্ধানে অটল থাকার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি পাঠকের আস্থাভাজন হয়ে উঠেছে। ভবিষ্যতেও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন ও সমাজের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

    আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ও ঝিনাইদহ প্রতিনিধি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও আরও মানসম্মত সাংবাদিকতার প্রতিশ্রুতি প্রদান করেন।

    Spread the love