
কুষ্টিয়া প্রতিনিধি:
পলিন ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের হলরুমে শতাধিক অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পলিন ফাউন্ডেশনের সভাপতি এম জেড সাইদী সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের আহ্বায়ক আল মামুন সাগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সচিব আবু মনি জুবায়েদ রিপন, সদস্য আনিসুজ্জামান ডাবলু, নূরুন্নবী বাবু, এস এম রাশেদ, সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা এবং পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।
বক্তারা বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। পলিন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।