Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করেছেন বিএনপি কুষ্টিয়া-৩ (সদর) আসনের নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির মিডিয়া সেল।সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বিএনপি কুষ্টিয়া-৩ (সদর) আসনের নির্বাচনী ব্যবস্থাপনা কমিটি মিডিয়া সেলের প্রধান আবু বকর সিদ্দীক।

    এসময় আবু বকর সিদ্দীক বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা এবং পরবর্তী দিক-নির্দেশনামূলক কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। তিনি মিডিয়ার মাধ্যমে সকল ভোটারকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান।তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় প্রচারণার বর্তমান অবস্থা, ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর কৌশল এবং মিডিয়া সেলের মাধ্যমে সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।

    ব্রিফিংকালে উপস্থিত ছিলেন মিডিয়া সেলের সদস্য রাশেদ, এস আর শিপন বিশ্বাস, ইউসুফ আলী, মনির হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

    এছাড়া উপস্থিত ছিলেন ইবি থানা প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক মাহমুদ রাজ, সিনিয়র সাংবাদিক শাহারিয়া ইমন রুবেল, মাসুম রহমান, এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

    Spread the love