
নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহিদুল ইসলাম বিপ্লবের ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইফতারের আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় আইনের শাসনে বিশ্বাসী এবং সকলকে সঙ্গে নিয়েই রাজনীতি করতে চায়। তিনি বলেন, জুলুম-নির্যাতন সহ্য করেও যারা রাজপথ ছাড়েননি, তারাই দলের ভবিষ্যৎ। তৃণমূলের নেতাকর্মীরাই হবে বিএনপির মূল চালিকা শক্তি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শিপন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, বিএনপি নেতা আব্দুল আজিজ মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য আবু তালেব, আলামিন কানাই, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, বিএনপি নেতা আনিসুজ্জামান ডাবলু, এসএম গোলাম কবির ও মোকারম হোসেন মোকাসহ জেলা, পৌর ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সভাপতির বক্তব্যে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহিদুল ইসলাম বিপ্লব বলেন, “দল করতে গিয়ে অসংখ্যবার হামলা, মামলা ও কারাবরণের শিকার হয়েছি। তবুও জীবন বাজি রেখে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দলীয় কর্মসূচি সফল করেছি। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার একমাত্র সম্বল। আমি আগামী সদর উপজেলা নির্বাচনে আপনাদের হয়ে লড়তে চাই। ইনশাআল্লাহ জয়লাভ করে আপনাদের সেবক হিসেবে নিজেকে উৎসর্গ করব।”
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিসের সভাপতি বশির আহমেদ। এসময় উপস্থিত সবাই দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে আন্তরিকভাবে মোনাজাতে অংশ নেন।