Pathikrit Most Popular Online NewsPaper

    মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

    কুষ্টিয়ার মিরপুর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)-এর ৪৭ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

    জানা যায়, গত ২৭ জুন উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে উপজেলার ওষুধ ব্যবসায়ীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে ৪৭ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। পরবর্তীতে অনুমোদনের জন্য কমিটির তালিকা কুষ্টিয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) কাছে পাঠানো হয়।

    সোমবার (১৩ জুলাই) জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে শামসুল হুদা সেলিমকে সভাপতি এবং আলমগীর মণ্ডলকে সাধারণ সম্পাদক করে মিরপুর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

    কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন— সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, রবিউল আলম, জাহিদ হোসেন ও বাবুল হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক, নাহিদ হাসান পিয়াস, জাকির হোসেন, নরোত্তম পাল ও ইসমাইল হোসেন; সাংগঠনিক সম্পাদক বিএম হাসনাত রুবায়েত; কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন এবং প্রচার সম্পাদক খন্দকার আব্দুর রকিব।

    নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— আয়াতুল্লাহ খোমেনী, জিয়ানুল হক খান বাবলু চৌধুরী, স্বপন কুমার পাল, রেজাউল ইসলাম, আশরাফুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আনিছুর রহমান, সুমন ইসলাম, আমিনুল ইসলাম, হাফিজুর রহমান, সাইদুল ইসলাম, সুমন কুমার পাল, রামকৃষ্ণ পাল, আব্দুল কাদের, ইদ্রিস আলী, মামুন পারভেজ রকি, নাঈম হোসেন, বিল্লাল হোসেন, মজনু হোসেন, হাসানুর রহমান, আব্দুল গনি, তমিজ উদ্দিন, সম্রাট খান, আতিয়ার রহমান, নীলমণি কুমার, রাকিবুল ইসলাম রনি, রওশন আরা, তারিকুল ইসলাম, চম্পা খাতুন, নাজমুল ইসলাম এবং কামাল হোসেন।

    এছাড়া পোড়াদহ উপকমিটির সভাপতিকেও এ কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

    Spread the love