Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ও কুষ্টিয়া পৌরসভার অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিনে ১১০টি ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে।

    শনিবার সকালে কুষ্টিয়া শহরের হাউজিং ই ব্লক খেলার মাঠ ও রাস্তার দুই পাশে এসব গাছ রোপণ করা হয়। নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল ও উপদেষ্টা আমজাদ হোসেন বিদ্যুতের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়।

    বৃক্ষরোপণ কর্মসূচিতে নিসচার সদস্যসহ স্থানীয়রা অংশ নেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

    নিসচা কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ জানান, সড়ক নিরাপত্তার পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও তারা গুরুত্ব দেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সড়কের পাশে ও উন্মুক্ত স্থানে ফলদ ও ঔষধি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

    Spread the love