Pathikrit Most Popular Online NewsPaper

    দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, হারুন অর রশীদঃ

    রাজধানী ঢাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে International Press Club Trust (আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট)-এর লোগোর মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠান। আগামী ২৯ আগস্ট ২০২৬, শনিবার বিকেল ৪টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সাংবাদিকতা ও গণমাধ্যম পেশার মর্যাদা রক্ষা, পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে গঠিত আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের এ আয়োজনকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

    আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লায়ন ডাঃ মোঃ মাজহারুল আনোয়ার, জেলা গভর্নর, ৩১৫ বি/১, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।

    প্রধান আলোচক হিসেবে থাকবেন মোঃ নূর হাকিম, সম্পাদক ও প্রকাশক, দৈনিক সকালের সময় এবং টেভেল নিউজ লিমিটেড। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন খান সেলিম রহমান, সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক মাতৃজগত।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লায়ন খোলাল উদ্দিন হিরু, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট। সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত থাকবেন মোঃ ওয়াহিদুল রহমান, প্রতিষ্ঠাতা মহাসচিব, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট।

    এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এল কে চৌধুরী, চেয়ারম্যান, আলফা হোমস লিমিটেড; লায়ন নাঈমা ফেরদৌসী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (কানাডা), আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট; লায়ন আনোয়ারুল হক চৌধুরী, সহ-সভাপতি ও বাংলাদেশ চ্যাপ্টার; বাহার উদ্দিন মুখা, ব্যবস্থাপনা পরিচালক, মাতৃছায়া হাসপাতাল, রাজপুর, লক্ষ্মীপুর; নাসির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র, এশিয়াটিক হোটেলিয়ার্স অ্যান্ড ফ্যামিলি লিমিটেড; এবং মাহমুদুল আলম, সহ-সভাপতি, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    সাংবাদিকদের পেশাগত ঐক্য ও কল্যাণে নতুন প্রত্যাশাআন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগোর মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠানকে শুধু আনুষ্ঠানিক আয়োজন হিসেবে নয়, বরং সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

    আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সংগঠন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায় ও সত্যের পক্ষে সাংবাদিকতার চর্চা এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    অনুষ্ঠানে ট্রাস্টের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা এবং সাংবাদিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। পাশাপাশি নতুন লোগোর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ও অভিষেকের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হবে।