
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া হাউজিং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেলের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, উপদেষ্টা আমজাদ হোসেন বিদ্যুৎ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ, নিসচা কুষ্টিয়া জেলা শাখার সহসভাপতি সাইদুর রহমান রুবেল ও যুববিষয়ক সম্পাদক সানজান ইসলাম প্রেম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম সুমন, সুমন রাহাত, সাংবাদিক সাব্বির হোসেন, জিয়াউর রহমান, সেলিম হোসেন, অশোক মন্ডলসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সুধীজন।
কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
উল্লেখ্য, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে।