Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়া প্রতিনিধি:

আগামী ২ ডিসেম্বর ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমন উপলক্ষে প্রচার-প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখা।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের রাজারহাট ও বড় বাজার রেলগেট এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “আগামী ২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমন উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তাঁর আগমনকে সফল করতে পেশাজীবী পরিষদের পক্ষ থেকে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করছি। কুষ্টিয়ার সর্বস্তরের জনগণকে আহ্বান জানাই, দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের প্রিয় কুষ্টিয়ার মাটিতে উষ্ণ অভ্যর্থনা জানাই। আমরা আশা করি, তাঁর এই সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও জনমানুষের প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ইকবাল মহম্মদ এডিন, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আল মামুন ইমন, সাদ্দাম হোসেন জীবন, মাহবুব হাসান রাজু, জাহাঙ্গীর হোসেন, জুয়েল প্রামাণিক, জিল্লুর রহমান, হোসেন, সাদ্দাম, আহাদ, সালমান, এস কে জুয়েল, মনিরুল, অনিক, নাহিদ, ফয়সাল, সিয়াম, তাহা, অন্তত রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।