Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলমঃ

    কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশের বিশেষ অভিযানে চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

    সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে ইবি থানা ও থানাধীন ক্যাম্পের অফিসার ও ফোর্সের সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ইবি থানা জিআর-১৯/২৪ ও জিআর-৮৪/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রাজিব খাঁ, ভাঙ্গা থানা সিআর-৬১২/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. হেলাল উদ্দিন, ইবি থানা সিআর-৪২/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. তুফান মোল্লা এবং ভাঙ্গা থানা সিআর-৬১২/২৫ মামলার অপর ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

    ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তারকৃত চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের অভিযান চলমান আছে।

    Spread the love