Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    কুষ্টিয়া ল কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজের শ্রেণিকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট আহমদ আলী।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের সভাপতি এ্যাডভোকেট জাবেদুল ইসলাম জাভেদ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং সৎ ও ন্যায়নিষ্ঠ আইনজীবী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

    এছাড়াও বক্তব্য রাখেন কলেজের সদস্যবৃন্দ এ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ, এ্যাডভোকেট আবু সাঈদ এবং এ্যাডভোকেট সিরাজ প্রামাণিক। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাডভোকেট শামিম উল হাসান অপু।

    ওরিয়েন্টেশন ক্লাসে নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কলেজের শিক্ষা কার্যক্রম ও নিয়মাবলি সম্পর্কে ধারণা লাভ করেন।

    Spread the love