Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের মোল্লাতেঘরিয়া এলাকার কেনালপাড়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচি পালন করেন।

    বিতরণকালে তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান-এর নির্দেশনায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই আমাদের লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

    এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    Spread the love