Pathikrit Most Popular Online NewsPaper

    নিউজ প্রতিবেদক:

    নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে নিসচা-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এনএস রোডে র‍্যালি শেষে পৌরসভা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে উপস্থিত ছিলেন—নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা এ্যাড. শামিম উল হাসান অপু, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি কে এম জাহিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম আতাউল গনি ওসমান, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক মাহাফুজ্জামান তিতাস, প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মাহামুদ আল হাফিজ অভি, কার্যকরী সদস্য খন্দকার সোহেল টানু, আব্বাস হোসেন, সানজাম ইসলাম প্রেম প্রমুখ।

    বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর পদক্ষেপ, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, ‘নিরাপদ সড়ক চাই’ এখন দেশের একটি জনপ্রিয় সামাজিক আন্দোলন, যা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নানা কার্যক্রম পরিচালনা করছে।

    উল্লেখ্য, প্রখ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণের পর ১৯৯৩ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় সংস্থাটি।

    Spread the love