Pathikrit Most Popular Online NewsPaper

    খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :

    খোকসা উপজেলার কমলাপুর এলাকায় অবৈধভাবে সার মজুদের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    শনিবার (২৭ ডিসেম্বর) খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন জাহানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযান চলাকালে ডিলারশীপ না থাকা এক ব্যক্তির গোডাউন থেকে আনুমানিক ১ হাজার ৩৫০ বস্তা সার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায়, সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধভাবে সার মজুদ করে রেখেছিলেন।

    এ ঘটনায় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উদ্ধারকৃত আনুমানিক ১ হাজার ৩৫০ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সার পরবর্তীতে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়।মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

    উল্লেখ্য, খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মেসেঞ্জার সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    Spread the love