
ঝিনাইদহ প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঝিনাইদহের উদ্যোগে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) মহেশপুর থানা-র যাদবপুর ইউনিয়নের কৃষ্ণপুর বদ্দিপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওসিরুদ্দিন (৫২)-এর নিজ বসতবাড়ি থেকে ৫০৭ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল এবং ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকেই ওসিরুদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।