
কুষ্টিয়া প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফর সফল করতে প্রচার-প্রচারণার অংশ হিসেবে কুষ্টিয়া সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।
শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী সদর উপজেলার ঝাউদিয়া, মনোহরদিয়া ও গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ঝাউদিয়া ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ড, মনোহরদিয়া ইউনিয়নের কন্দরপদিয়া ও বলরামপুর এবং গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের শংকরদিয়া ও আসাননগর এলাকায় প্রচারণা চালানো হয়।
এ সময় অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর নেতৃত্বে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কুষ্টিয়া জেলা শাখার সহসভাপতি মাহফুজ্জামান তিতাস, সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আশিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাঁর এই সফরকে সফল ও সুশৃঙ্খল করতে আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সফরের বার্তা পৌঁছে দিচ্ছি। শিক্ষার্থী, তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর একটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত কর্মসূচিতে পরিণত হবে বলে আমরা আশা করছি।”
তিনি আরও বলেন, কুষ্টিয়ার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রধানমন্ত্রীর সফর স্মরণীয় হয়ে থাকবে।