Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার নির্বাচন প্রচারণা কমিটির উদ্যোগে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন হানিফ কুষ্টিয়া অফিসে আগমন করলে কুষ্টিয়ার নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এরপর কুষ্টিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে তিনি নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন।

    এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন হানিফ, নির্বাচন পরিচালনা কমিটির খুলনা বিভাগীয় ভাইস চেয়ারম্যান এস এম তুষার, কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ইসতিয়াক আহমেদ সাবাব, সদস্য সচিব শাহারিয়া ইমন রুবেল, প্রধান সমন্বয়ক মাহফুজ্জামান তিতাস, কুষ্টিয়া-৩ (সদর) আসনের টিম প্রধান আবু জাফর সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

    প্রচারণাকালে জাহাঙ্গীর হোসেন হানিফ বলেন, “ধানের শীষ জিতলে জিতবে বাংলাদেশ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা এখন সময়ের দাবি।” তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

    প্রচারণা শেষে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতৃবৃন্দ দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দীক এবং কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি নূরুন্নবী বাবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

    Spread the love