Pathikrit Most Popular Online NewsPaper

আশরাফুল আলমঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির নির্বাচন-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ মোফাজ্জেল হোসেন লাল সভাপতি এবং মোঃ গোলাম নবী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে। 

শনিবার (১৩ই জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের দপ্তরে সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময়  প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার মোঃ মনিরুজ্জামান। 

নির্বাচনে সহ-সভাপতি হিসেবে সালেহ আকরাম (আকুল), সহ সাধারণ সম্পাদক হিসেবে আছাদ মিয়া, কোষাধ্যক্ষ তুহিন ইসলাম, নির্বাহী সদস্য পদে লাল্টু হোসেন, আব্দুস সালাম রনি, শেখ ওসমান গনি রুবেল ও জুয়েল নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মোফাজ্জেল হোসেন লাল বলেন, ‘আমি নির্বাচিত হতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠার সাথে পালন করবো। এছাড়া সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির সদস্যদের প্রত্যাশা ও দাবি আদায়ে ঐক্যবদ্ধ থেকে সর্বোচ্চ সচেষ্ট করবো।