Pathikrit Most Popular Online NewsPaper

আশরাফুল আলমঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা গোয়েন্দা (বিবি) পুলিশ।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এস আই মনিরুল ইসলামের নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে কোটচাঁদপুর থানাধীন পৌর এলাকার দুধসারা বাসস্ট্যান্ড সংলগ্ন বড় মসজিদের সামনে উক্ত অভিযান চালানো হয়েছে। সেখান থেকে কালীগঞ্জ টু খালিশপুর গামি ব্লু রঙের তিন চালার মহেন্দ্র গাড়ি সহ ঝিনাইদহের বেড় গোপীনাতপুর গ্রামের ঈমান আলীর ছেলে রাজু আহাম্মেদ (৫৫), পোড়াপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (৫২) ও গয়েশপুর গ্রামের মৃত মজিবর শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন কে ৩ কেজি অবৈধ মাদক (গাঁজা) সহ আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার কৃত গাড়ি ও গাঁজার মূল ৩ লাখ টাকা বলে জানান তিনি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Write a comment