
নিজস্ব প্রতিবেদক:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজা আহমেদ জয়ের পিতা আলী আকবর মনা (৬৯) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আলী আকবর মনা কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পশ্চিম আবদালপুর গ্রামের মরহুম মোহাম্মদ আলী মন্ডলের ছেলে।
রেজা আহমেদ জয়ের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইবি থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজ ও সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।
এক শোকবার্তায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।