
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সভাপতি এবং মো. জামিরুল ইসলাম জামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি মো. মাসুদুজ্জামান রুবেল, সহসভাপতি মো. জুয়েল উদ্দিন, মো. মারুফ হোসেন পিয়াস, মো. বজলুর রহমান ও মোস্তাফিজুর রহমান।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আশরাফুল ইসলামকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সজল ইসলাম ও মো. আসাদুজ্জামান রকিব। এছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. হৃদয় হাসানকে।
কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।