কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Written by

in

শনিবার (২৫ নভেম্বর ২০২৩) সকালে কুষ্টিয়া জেলা পুলিশ আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে উক্ত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম(বার)।
প্রধান অতিথি কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সকলের সমস্যা দ্রুত সমাধান করার উদ্যোগ গ্রহনসহ অফিসার ও ফোর্সগণকে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) আতোয়ার রহমান, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এবং অফিসার ইনচার্জ, সকল থানা, কুষ্টিয়া এবং ডিআইও(১), ডিএসবি, অফিসার ইনচার্জ ডিবি, আরআই, পুলিশ লাইন্স, টিআই(১), সদর ট্রাফিক, আরও(১), রিজার্ভ অফিস, কুষ্টিয়ার সকল পুলিশ ক্যাম্প/ফাঁড়ী/তদন্তকেন্দ্রের ইনচার্জগণসহ পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *