খুলনায় আদালতের এজলাস কক্ষে অগ্নিসংযোগ

খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ডিসেম্বর ২০২৩) ভোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এজলাস কক্ষের আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসারস্থান পুড়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোরে মুসল্লিরা মসজিদে নামাজে যাওয়ার সময় পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন দেখতে পায়। এসময় তারা আদালতে অবস্থানরতদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এজলাস কক্ষের আসামিদের কাঁঠগড়া ও আইনজীবীদের বসার সোফায় আগুন লাগে। ঘটনা জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর আদালত পাড়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা রয়েছে।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, পাইকগাছায় আদালতের এজলাস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নাশকতাকতার উদ্দেশ্যে স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করতে এটি করা হয়েছে।

ঢাকা পোস্ট

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *