Pathikrit Most Popular Online NewsPaper

ছবি: পথিকৃৎ

কুষ্টিয়া প্রতিনিধি:

বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কুষ্টিয়া আগমন উপলক্ষে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী এ কে শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া বাবু, সাংগঠনিক সম্পাদক শাহীন জোয়াদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী ও আরিফ আল হাসান সঞ্জু।

এছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, সদস্য সচিব শরিফুল ইসলাম শরিফ, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, সদস্য সচিব ইমতিয়াজ দিবস, খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিউর ইসলাম স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসেম আলী, কুমারখালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম হাসান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম রফিক, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান জুয়েল এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।

সভায় প্রধানমন্ত্রীর কুষ্টিয়া আগমন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রস্তুতি, সাংগঠনিক তৎপরতা এবং সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।