Pathikrit Most Popular Online NewsPaper

নিজস্ব প্রতিবেদকঃ

কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার (২১ নভেম্বর) সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি পত্রিকা সমাজের অসংগতি, অনিয়ম ও মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে। দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকা সাত বছর ধরে পাঠকদের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার যে পথচলা অব্যাহত রেখেছে, তা আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও আবু মনি জুবায়েদ রিপন, সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, কোষাধ্যক্ষ লিটন উজ জামান, দৈনিক কুষ্টিয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শামিম রানা, দৈনিক শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, দৈনিক জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক মুন্সি জুয়েল আহমদ শাহিন, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন।

দৈনিক জয়যাত্রা পত্রিকার বার্তা সম্পাদক অঞ্জন শুভ, ইত্তেফাক ডিজিটালের কুষ্টিয়া প্রতিনিধি আরেফিন সাগর, জি নিউজের মিরাজুল ইসলাম, দৈনিক ঘোষণার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ সোহেল,আশিকুর রহমান আবির, সেলিম রহমান, রাকিব হকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

উপস্থিত সাংবাদিকরা দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার সঙ্গে সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন।