
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, হারুন অর রশীদ:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ১৭৫ বোতল স্কাপ সিরাপ ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯৮ হাজার টাকা।
শনিবার (৩১ অক্টোবর) সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিলগাথুয়া মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, একটি চৌকস বিজিবি টহল দল বিশেষ অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৭৫ বোতল স্কাপ সিরাপ ও ৮ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৯৮ হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার, মাদক পাচার প্রতিরোধ ও চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
বিজিবি জানায়, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে তাদের অবস্থান সম্পূর্ণ আপসহীন। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।