বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া প্রেসক্লাব’র কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

Written by

in

কুষ্টিয়া অফিসঃ

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের আযোজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করা হয়েছে সেই সব শহীদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা। স্মরণ করছে সেইসব বীর সেনানীদেরকে যারা শোষণ নিপীড়নের অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মান জানাচ্ছে পুরো জাতি। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাব এর সদস্যরা কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

১৬ই ডিসেম্বর শনিবার কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জয়যাত্রা পত্রিকা’র প্রকাশক ও সম্পাদক আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক কুষ্টিয়ার খবরের প্রকাশক ও সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন এর নেতৃত্বে শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান লাকী, দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, দৈনিক আলোকিত বাংলাদেশ’র জেলা প্রতিনিধি এ. এইচ. এম আরিফ, দৈনিক সূত্রপাত’র প্রকাশক ও সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, দৈনিক মাটির পৃথিবী পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম এ জিহাদ, একুশে টিভি ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি এম লিটন উজ্জামান, দৈনিক মানবজমিনের কুষ্টিয়া প্রতিনিধি দেলোয়ার মানিক, দৈনিক দিনের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুম মুনিব, সমাজ কল্যান পত্রিকার জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, সময় টিভির জেলা প্রতিনিধি ও নির্বাহী সদস্য এস.এম রাশেদ, সাপ্তাহিক কুষ্টিয়ার দিগন্ত পত্রিকার সম্পাদক খালিদ হাসান সিপাই, দৈনিক নয়া দিগান্ত পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল কাদের, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, বিজয় টিভির জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতু, দৈনিক ইন্টারন্যাশনাল’র ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, সত্যখবর’র স্টাফ রিপোর্টার আল আমিন রাব্বি, দৈনিক খবরওয়ালা পত্রিকার বার্তা সম্পাদক আমিন হাসান, দৈনিক কুষ্টিয়ার খবর’র ব্যবস্থাপনা সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, দৈনিক কুষ্টিয়ার খবর’র বার্তা সম্পাদক শামীম উদ্দিন, দৈনিক কুষ্টিয়ার খবর’র সহ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং এটিএন বাংলা’র আলাউদ্দীন আহমেদ সহ কুষ্টিয়ার বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *