
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (৮ মে) রাত ৮টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজের সভাকক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, যুগ্ম সম্পাদক এমএ জিহাদ, দপ্তর সম্পাদক মাহফুজ উর রহমান, প্রচার সম্পাদক শাহারিয়া ইমন রুবেল এবং সদস্য বকুল আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সংরক্ষিত নারী এমপি ফরিদা ইয়াসমিন কুষ্টিয়ার উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন।