Pathikrit Most Popular Online NewsPaper

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় শহীদ সরকার মঙ্গলকে এবং দৌলতপুরের নির্বাচিত সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাকুর আহমেদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি শহীদ সরকার মঙ্গল, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. রেজাউল করিম, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাশেদুল হক শামীম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেনজির আহমেদ বাচ্চু।

এছাড়াও বিআরডিবির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি শহীদ সরকার মঙ্গল এবং সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।