Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়া প্রতিনিধি:

আগামী ২ ডিসেম্বর ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমন উপলক্ষে প্রচার-প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া কোর্ট প্রাঙ্গণে এবং সন্ধ্যায় শহরের বাবর আলী রেলগেট এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “আগামী ২ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমন উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তাঁর আগমনকে সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করছি।

আমি কুষ্টিয়ার সর্বস্তরের জনগণকে আহ্বান জানাই, আসুন, দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের প্রিয় কুষ্টিয়ার মাটিতে উষ্ণ অভ্যর্থনা জানাই। আমরা আশা করি, তাঁর এই সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও জনমানুষের প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইকবাল খান, অ্যাডভোকেট মিলন উর রশীদ, অ্যাডভোকেট আরিফুজ্জামান লিপটন, কাজী বিকাশ ইসলাম, তোয়াব আলী টাইগার, ইকবাল মহম্মদ এডিন, সাদ্দাম হোসেন জীবন, জুয়েল প্রামাণিক, শামিমুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।