Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়া প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফর উপলক্ষে প্রচার-প্রচারণার অংশ হিসেবে ঐতিহ্যবাহী কুষ্টিয়া হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের থানাপাড়া এলাকায় কুষ্টিয়া হাইস্কুলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া আগমন উপলক্ষে প্রচারপত্র ও লিফলেট তুলে দেন।

লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাঁর এই সফরকে সফল ও সুশৃঙ্খল করতে আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সফরের বার্তা পৌঁছে দিচ্ছি। শিক্ষার্থী, তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর একটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত কর্মসূচিতে পরিণত হবে বলে আমরা আশা করছি।”

কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।