
কুষ্টিয়া প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার ১৩টি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী ৭৮ জন তাঁদের রাজনৈতিক জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। প্রতিটি ইউনিয়ন থেকেই একাধিক নেতা-কর্মী মনোনয়নপ্রত্যাশী হওয়ায় দলীয় প্রার্থী নির্বাচন নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
জমা দেওয়া জীবনবৃত্তান্ত অনুযায়ী, ১ নম্বর হাটশ হরিপুর ইউনিয়নে ৬ জন, ২ নম্বর বটতৈল ইউনিয়নে ৯ জন, ৩ নম্বর আলামপুর ইউনিয়নে ৪ জন, ৪ নম্বর জিয়ারখি ইউনিয়নে ৮ জন, ৫ নম্বর আইলচারা ইউনিয়নে ৫ জন, ৬ নম্বর পাটিকাবাড়ী ইউনিয়নে ৩ জন, ৭ নম্বর ঝাউদিয়া ইউনিয়নে ৬ জন, ৮ নম্বর উজানগ্রাম ইউনিয়নে ৭ জন, ৯ নম্বর আব্দালপুর ইউনিয়নে ১০ জন, ১০ নম্বর হরিনারায়ণপুর ইউনিয়নে ৫ জন, ১১ নম্বর মনোহরদিয়া ইউনিয়নে ৬ জন, ১২ নম্বর গোস্বামীদুর্গাপুর ইউনিয়নে ৪ জন এবং ১৩ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নে ৫ জন তাঁদের রাজনৈতিক জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
ইউনিয়নভিত্তিক মনোনয়নপ্রত্যাশীদের নাম:
১ নম্বর হাটশ হরিপুর ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সেলিম উদ্দিন, আশরাফুল ইসলাম শিপন, শাহিনুর রহমান রিটু ও আবু হেনা মোস্তফাজামান আরিফ।
২ নম্বর বটতৈল ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল বাদশা, আহসান হাজী, ইমতিয়াজ হোসেন, সাইফুল ইসলাম সজল, মজনুর রহমান, গোলাম মোস্তফা ও আশরাফ হোসেন নয়ন।
৩ নম্বর আলামপুর ইউনিয়ন: সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ খাঁন সজল, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম ও মাহবুব আলম।
৪ নম্বর জিয়ারখি ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, সোহেল সামাদ রিপন, সোহাগ মোল্লা, নজরুল ইসলাম, রবিউল ইসলাম, বদরুল আলম ও মাহামুদুর রহমান শেক্সপিয়ার।
৫ নম্বর আইলচারা ইউনিয়ন: ডা. আব্দুল করিম, আসাদুজ্জামান মিলন, আব্দুল ওহাব, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও শহিদুল ইসলাম।
৬ নম্বর পাটিকাবাড়ী ইউনিয়ন: সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান লিটন, হেলাল উদ্দিন ও আবু দাউদ।
৭ নম্বর ঝাউদিয়া ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. সাদ আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, এস এম তুষার, জাহিদ হাসান ও আমিরুল ইসলাম।
৮ নম্বর উজানগ্রাম ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভুট্টো, হুমায়ুন কবির কাল্টু, সাধু বিপ্লব হোসেন, সুজনুর রহমান, বোরহান উদ্দিন বাবু ও নাজনীন ইসলাম সনি।
৯ নম্বর আব্দালপুর ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস, সাবেক সভাপতি অধ্যাপক মহসিন আলী, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, তবিবুর রহমান তপু, মিলন খাঁন, মামুন আর রশিদ, মনজের আলী ও সাইদুল ইসলাম।
১০ নম্বর হরিনারায়ণপুর ইউনিয়ন: সাবেক চেয়ারম্যান এস এম গোলাম রশিদ, সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল রহমান স্বাধীন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, মিজানুর রহমান ও নূহু নবী।
১১ নম্বর মনোহরদিয়া ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. হায়াত আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সোনা উল্লাহ, আশরাফুল ইসলাম টিক্কা, কামরুজ্জামান কামরুল ও আব্দুর রাজ্জাক।
১২ নম্বর গোস্বামীদুর্গাপুর ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী ও আনিসুর রহমান।
১৩ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান, জালাল উদ্দিন, আনোয়ার হোসেন সাইদুল, রাশিদুল ইসলাম ও আমিরুল ইসলাম।
এদিকে তৃণমূল বিএনপির কয়েকজন নেতা বলেন, দলীয় প্রার্থী বাছাইয়ে ভুল হলে তার খেসারত দিতে হবে তৃণমূলের নেতা-কর্মীদের। তাঁদের ভাষ্য, একসময় কুষ্টিয়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে সেই অবস্থান ধরে রাখা নিয়ে দলকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই চুলচেরা বিশ্লেষণ করতে হবে। ত্যাগী, যোগ্য ও জনসম্পৃক্ত নেতাদের মূল্যায়ন করতে হবে।
এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব বলেন, “দীর্ঘ ১৭ বছর যারা নির্যাতিত হয়েছেন, যাঁদের ক্লিন ইমেজ রয়েছে এবং যাঁরা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, পরীক্ষিত ও যোগ্য—এমন ব্যক্তিদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হবে। যিনি জনগণের আস্থা অর্জন করতে পারবেন, তাঁকেই ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হবে।”
তিনি আরও বলেন, দলীয় মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীদের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।